অনেকে বলে কোনো কাজের শুরুটা ভাল হলে নাকি কাজটা সুন্দর হয়। আবার কেউ কেউ বলে শেষ ভালো যার সব ভালো তার। কিন্তু আমার কাছে মনে হয় গাইড লাইনটা সবথেকে গুরুত্বপূর্ণ। গাইড লাইন সঠিক হলে শুধু শুরু -শেষ নয় সম্পুর্ন কাজটাই সুন্দর হয়। বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের সময়টা ছিল অনেক মজার (বিশেষ করে মেসের বন্ধুের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত) কিন্তু অগোছালো। কারন পরিবারে সেই গাইড লাইন ছিল না। মায়ের শাসন আর বোনদের সাপোর্ট ছিল না। কিন্তু প্রথম বর্ষের শেষের দিকটা ছিল ম্যাজিকাল। ছোট বনের বিয়ের অনুষ্ঠানের পর আমার মোটিভেশনাল লেভেল যেমন অনেক উচ্চ ছিল তার সাথে পেয়েছিলাম অসাধারন গাইড লাইনের দেখা। শিশির (Shishir) ভাই, ছোট-বড় রাহাত ভাই (Maruf Rahat )-র গাইড লাইনের সাথে পাভেল(Pavel) ভাইয়ের পাগলামি...অন্যরকমের সব মজা। তাই বিশ্ববিদ্যালয়ের জীবনে একটা বড় পরিবর্তন আসলো। যাইহোক, গাইড লাইনকে গুরুত্ব দেওয়ার কারন কী সেইটা বলি- ২০১৭ সালের দ্বিতীয় শুক্রবার (প্রতি বছর ) “The University Physics Competition”[1] নামে একটা অনলাইন বেইসড প্রতিযোগিতায় হয় যেখানে তাদের ওয়েব সাইটে দেওয়া দুইটা প্রোবলেমের মধ্য থেকে একটা প্রবলেমের উপ...